কড়চা রিপোর্ট : ঈদের আগের দিনও ৩৩৩ ও কন্ট্রোল রুমের নাম্বারে ফোনের মাধ্যমে প্রাপ্ত খাদ্য চাহিদার প্রেক্ষিতে মানিকগঞ্জে চার শতাধিক দুস্থ মানুষ প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেলেন।
মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ মানবিক সহায়তা বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মনিরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন, এনডিসি এবিএম আরিফুল হক প্রমুখ।
মানবিক সহায়তা বিতরণকালে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক কোন মানুষ যাতে খাবারে কষ্ট না পায় বা না খেয়ে না থাকে এরজন্য জেলা প্রশাসন প্রস্তুত আছে। করোনা পরিস্থিতি দিন দিন বেড়েই চলছে। তাই করোনা সংক্রমণ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। পরিবারকে মুক্ত রাখতে স্বাস্থ্যবিধি মেনে সকলকে মাস্ক অব্যশই পড়তে হবে।
কড়চা/ এ এইচ
















