কড়চা রিপোর্ট : বিএনপির বর্ষীয়ান দুই নেতার কবর জিয়ারতের মাধ্যমে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম কার্যকরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ জুন) বেলা ১১ টায় জেলার ঘিওর উপজেলার পাচুরিয়া এলাকায় বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের কবরে এবং বেলা ১২ টায় গিলন্ড মুন্নু সিটিতে সাবেক মন্ত্রী হারুণার রশিদ খান মুন্নুর কবর জিয়ারত করেন জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতাসহ আহ্বায়য়ক কমিটির সদস্যবৃন্দ।
প্রয়াত এই দুই জাতীয় নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ অনুসরণ করেই জেলা বিএনপিকে আরো সুসংগঠিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ।
পরবর্তীতে দুপুরে মুন্নু ক্যাফে রেস্তোরাঁ মিলনায়তনে অনুষ্ঠিত হয় নবগঠিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির প্রথম কার্যকরী সভা। সভায় জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম, দলীয় কাঠামো মজবুতকরণ এবং আগামী রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা হয়।
জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আহ্বায়ক কমিটির সদস্য এস এ জিন্নাহ কবির, অ্যাডভোকেট আজাদ হোসেন খান, অ্যাডভোকেট আ.ফ.ম নূরতাজ আলম বাহার, সত্যেন কান্ত পন্ডিত ভজন, গোলাম আবেদীন কায়সার, অ্যাডভোকেট মোকসেদুর রহমান, অ্যাডডভোকেট আ.ত.ম জহির আলম খান লোদী, অ্যাডভোকেট আতাউর রহমান ভূঁইয়া ফরিদ, আব্দুল বাতেন, আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন, মোশাররফ হোসেন শিকদার, এস.এম.এম ইকবাল হোসেন, গোলাম কিবরিয়া সাইদ, নাসির উদ্দিন আহমেদ যাদু, আবিদুর রহমান খান রোমান, আব্দুস সালাম বাদল, গাজী হাবিব হাসান রিন্টু, হামিদুর রহমান দুলাল, রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, আব্দুল হক মোল্লা, অ্যাডভোকেট আব্দুল আউয়াল খান, অ্যাডভোকেট আরিফ হোসেন লিটন, শামীম আল মামুন, ডাঃ মোঃ জিয়াউর রহমান জিয়া, আসাদুজ্জামান খান দোলন, রিয়াজ মাহমুদ হারেজ, সাবিহা হাবিব, অ্যাডভোকেট মহিউদ্দিন স্বপন, গোলাম মোস্তফা খান রতন, রহমত আলী বেপারী লাভলু, সিরাজুল ইসলাম সিরাজ, আব্দুল হান্নান মৃধা মীর, মানিকুজ্জামান মানিক, অ্যাডভোকেট খোরশেদ আলম ভূঁইয়া জয়, নুরুল ইসলাম নুরু, আবুল বাশার সরকার, অ্যাডভোকেট ওয়াজেদ আলী মিষ্টার, মোঃ মিজানুর, রহমান লিটন, মোঃ বাবুল হোসেন দেওয়ান, মাহবুবুর রহমান মিঠু, মোঃ আলাউদ্দিন, আব্দুল গফুর, মোঃ আমজাদ হোসেন, খান মোঃ হাবিবুল আলম মোহাম্মদ আলী, আব্দুল মান্নান, আব্দুস সোবহান, অ্যাডভোকেট নুরুল ইসলাম কন্টু, মোঃ লোকমান হোসেন, অ্যাডভোকেট সানজিদা রহমান ছন্দা, শফিকুল ইসলাম শফিক, কাজী মোস্তাক হোসেন দিপু, মোঃ তুহিনুর রহমান তুহিন, জিয়া উদ্দিন আহমেদ কবীর, অ্যাডভোকেট জিন্নাহ খান, অ্যাডভোকেট রকিবুর রহমান রাকিব, আব্দুল খালেক শুভ, সিরাজুর রহমান খান সজীব প্রমুখ উপস্থিত ছিলেন।
কড়চা/ জেড এ বি
















