কড়চা রিপোর্ট : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরস্থ মাজারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টায় জাসাস কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মাজারে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন, যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী, আহসান উল্লাহ চৌধুরী, জাহিদুল আলম হিটো, খালেদুজ্জামান জুয়েল, ফেরদৌস ফকির, ইঞ্জিনিয়ার মো. জাকির হোসেন, ফারহানা চৌধুরী বেবী, সদস্য ওয়াহিদ মুরাদ, অ্যাডভোকেট আমিনুল হক, মিজানুর রহমান সরদার মিলন, সোহেল রশিদ, শিহাব খান এবং জাসাস কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মো. মিজানুর রহমান।
এছাড়াও জাসাস ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফুল ইসলাম স্বপন ও সদস্য সচিব আনোয়ার হোসেন আনুসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
কড়চা/ এস কে
















