মহানবী (সা.)-কে নিয়ে কটুক্তির অভিযোগে সাটুরিয়ায় যুবক আটক

কড়চা রিপের্ট : ইসলাম ধর্মের শেষ নবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তির অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়ায় এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত যুবকের নাম মো. পারভেজ হোসেন ইমন (২৭)। তিনি কান্দাপাড়া গ্রামের মিজানুর রহমান লিটনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ কান্দাপাড়া এলাকার একটি কাপড়ের দোকানে বসে মহানবী (সা.)-কে নিয়ে কটুক্তিমূলক মন্তব্য করেন পারভেজ। এ সময় উপস্থিত লোকজনের সঙ্গে তার তর্ক-বিতর্ক হয়।

ঘটনার পর থেকে স্থানীয় বাজার জামে মসজিদের মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় ক্ষুব্ধ জনতা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং জনতাকে শান্ত করেন। পরে অভিযুক্তকে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানায়, মহানবী (সা.)-কে নিয়ে কটুক্তির অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

কড়চা/ এস কে

Facebook Comments Box