কড়চা রিপোর্ট : মানিকগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপ্রস্তুত ও প্রক্রিয়াকরণের অপরাধে তিন প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিামানা করেছেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে অভিযান চালিয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল তাদেরকে জরিমানা করেন।
অভিযানে সদর উপজেলার গড়পাড়ার বাংলাদেশ হাটের রিপন কসমেটিকসকে ১ হাজার, ভাই ভাই রেষ্টুরেন্টকে ১ হাজার এবং ঘোষের বাজারের সকাল-সন্ধ্যা হোটেলকে ১হাজার টাকা করে জরিমানা করা হয়।
সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যেমূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখার ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও প্রক্রিয়াজাত করার অপরাধে ভোক্তা আইন অনুযায়ী তিন প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিামানা করা হয়। এছাড়াও জনসম্মুখে ভোক্তা অধিকার সংরক্ষণের বিষয়ে আলোচনা করা হয় এবং ভোক্তাদের সর্তকও করা হয়। অভিযানে জেলা প্রশাসক কার্যারয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন, সদর থানা পুলিশ এবং স্থানীয় ব্যবসায়ীরা সহযোগিতা করেছেন বলেও তিনি জানান।
কড়চা/ এ এইচ
















