মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রহিম খাঁনকে কারাগারে প্রেরণ

কড়চা রিপোর্ট : মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবালয় উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম খাঁনকে (৬৫) কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আমলী আদালত।

সোমবার (১৯ মে) বিকেলে ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে আসামিকে আদালতে তোলেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আসামিকে আদালতে উপস্থিত করার পর মামলার প্রয়োজনীয় নথি না থাকায় আমলী আদালত শুনানি রেখে আসামিকে জেল হাজতে প্রেরণ করেন।

মানিকগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর মো. আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ১৮ মে বিকেল সাড়ে চারটায় রাজধানীর শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা গেছে, আসামির বিরুদ্ধে মানিকগঞ্জ জেলার শিবালয় থানায় নৌ পুলিশ ক্যাম্প পোড়ানো ও আন্দোলনকারী শিক্ষার্থীকে হত্যার ঘটনায় ১টি হত্যা মামলা এবং শাহবাগ থানায় ১টি প্রতারণা মামলা, মিরপুর মডেল থানায় ১টি হত্যা মামলা, যাত্রাবাড়ী থানায় ১ টি মামলাসহ মোট ০৪টি মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আদালতে আরো ৩টি সি আর মামলা বিচারাধীন রয়েছে।

কড়চা/ এস এস

Facebook Comments Box