বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে মানিকগঞ্জ ডেভেলপার অ্যাসোসিয়েশনের ঈদ শুভেচ্ছা বিনিময়

কড়চা রিপোর্ট : বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ আফরোজা খানম রিতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে মানিকগঞ্জ ডেভেলপার অ্যাসোসিয়েশন।

সাক্ষাৎকালে নবগঠিত মানিকগঞ্জ ডেভেলপার অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদুল কামরুল এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
সাক্ষাতে পারস্পরিক কুশল বিনিময় হয়। মন্ত্রী সংগঠনের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ কার্যক্রমে সাফল্য কামনা করেন।

এদিকে, মানিকগঞ্জ ডেভেলপার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ মন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন।

কড়চা/ এস কে

Facebook Comments Box