শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাসাসের বস্ত্র বিতরণ কর্মসূচি

কড়চা রিপোর্ট : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শাড়ি, লুঙ্গিসহ বিভিন্ন বস্ত্র সামগ্রী বিতরণ করেন।

এ সময় প্রধান অতিথি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

কর্মসূচিতে জাসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য সচিব জাকির হোসেন রোকন, যুগ্ম আহ্বায়ক ইথুন বাবু, জাবেদ আহমেদ কিসলু, প্রকৌশলী মো. জাকির হোসেন, সংগীতশিল্পী নাসির, ফরহাদ হোসেন নিয়নসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

কড়চা/ এস কে

Facebook Comments Box