কড়চা রিপোর্টঃ মানিকগঞ্জে নিদের্শনা অমান্য করে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা, রোগীদের সাথে প্রতারণা এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুই প্রতিষ্ঠানসহ তিন ব্যক্তিকে জেল জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার (২০ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বাসস্ট্যান্ডের ওয়ারলেস এলাকায় অভিযান চালিয়ে তাদের জেল-জরিামানা করেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো.জুবায়ের।
দন্ডপ্রাপ্তরা হলেন, ইউনানি চিকিৎসক শামীম হোসেন, সিদ্দিকীয়া ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারি মো. তোফাজ্জল হোসেন ও শারমিন আক্তার এবং হেলথকেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মো. হাবিবুর রহমান।
শাহ মো. জুবায়ের জানান, হালনাগাদ ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং ১০ বেডের জায়গায় ১৮ বেড পরিচালনা করার অপরাধে হেলথ কেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মো.হাবিবুর রহমানকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। অপরদিকে ডায়াগনস্টিক বন্ধ থাকার নির্দেশ অমান্য করে ডায়াগনস্টিক পরিচালনা ও মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে প্রতারণার অপরাধে সিদ্দিকীয়া ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারি মো.তোফাজ্জল হোসেনকে ১০ দিন, শারমিন আক্তারকে ৭ দিন এবং ইউনানি চিকিৎসক হয়ে প্রেসক্রিপশনে ভুল ডিগ্রী দিয়ে প্রচারনার অপরাধে মালিক মো.শামিম হোসেনকে (১৫) দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, কারাদন্ডপ্রাপ্তদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং অর্থদন্ড করা ব্যক্তি অর্থদন্ড পরিষোধ করেছেন। অভিযানে সিভিল সার্জন কার্যালয়ের ডা. তুষার ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেছেন।
কড়চা/ এ এইচ
















