মানিকগঞ্জে প্রতিবন্ধির অধিকার সুরক্ষায় আলোচনা সভা

কড়চা রিপোর্ট : প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত কমিটির আওতায় মানিকগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ে গঠিত অধিকার সুরক্ষা কমিটিগুলোর সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে যৌথভাবে জেলা প্রশাসন ও মানিকগঞ্জ ডিজঅ্যাবল পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট (এমডিপিওডি)।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও রাজস্ব) মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, জেলা লিগ্যাল এইড অফিসার দুরাখসা জাহান প্রিয়াংকা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল বাতেন, সাইট সেভার্সের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও, এমডিপিওডি’র পরিচালক এন্তাজ আলী, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শরিফ উল্লাহ, মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা বজলুর রহমান, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক ড. প্রকৌশলী ফারুক হোসেন, মানিকগঞ্জ সিআরপি’র ব্যাবস্থাপক মাহবুবুল ইসলামসহ কমিটির সদস্যবৃন্দ।

সমতার বাংলাদেশ ক্যাম্পেইন, সাইটসেভার্স বাংলাদেশ কান্ট্রি অফিসের সহযোগিতায় আয়োজিত এই সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা আইন ও এর যথাযথ বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

কড়চা/ জেড এ বি

Facebook Comments Box